Labels

Saturday, 18 February 2017

WE v2

                         উই বি-২

                                                        
স্মার্টফোনের ধারণ ক্ষমতা বাড়াতে ৫০ গিগাবাইট ক্লাউড স্টোরেজ সুবিধা নিয়ে দেশীয় স্মার্টফোন ব্র্যান্ড উই বাজারে এনেছে সাশ্রয়ী মূল্যের মডেলের স্মার্টফোন 'বি-টু'। 

ডিজাইন
উই বি২ স্মার্টফোনটি পুরোটাই প্ল্যাস্টিক বিল্ডের হলেও এর ব্যাক পার্টে ব্যবহার করা হয়েছে চমৎকার মেটাল ব্রাশ ফিনিশিং টেক্সচার। যার ফলে ফোনটি পেয়েছে কিছুটা প্রিমিয়াম লুক।স্মার্টফোনটির ডিজাইনে কোনো নতুনত্ব যোগ করা হয়নি অর্থাৎ এমন ডিজাইনের স্মার্টফোন প্রযুক্তি বাজারে আমরা সচরাচর দেখে থাকি।
স্মার্টফোনটির টপ ফ্রন্টে রাখা হয়েছে প্রক্সিমিটি ও লাইট সেন্সর, একটি স্পিকার, একটি ফ্রন্ট ক্যামেরা ও নোটিফিকেশন লাইট। ডিভাইসটির টপ বটম রাখা হয়েছে একেবারেই খালি, নেই কোনো ক্যাপাসিটাভ টাচ বাটন। এর পরিবর্তে স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে অন-স্ক্রিন নেভিগেশন কী। উই বি-২ স্মার্টফোনের ডান পাশে আছে পাওয়ার বাটন এবং বামে রাখা হয়েছে ভলিউম রকার।ডিভাইসটির উপরের দিকে শুধুমাত্র একটি ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক রেখেছে প্রতিষ্ঠানটি এবং একদম নিচের দিকে রয়েছে ৫ পিনের একটি মাইক্রো ইউএসবি বি টাইপ পোর্ট এবং হ্যান্ডসেটটির প্রাইমারি ও একমাত্র মাইক্রোফোন। ডিভাইসটির ব্যাক পার্টের একদম উপরের ভাগে দেখতে পাবেন এর রিয়ার ক্যামেরা, এলইডি ফ্ল্যাশ ও প্রতিষ্ঠানটির লোগো এবং একদম নিচে পাবেন স্মার্টফোনটির মডেল নম্বর, ছোট্ট করে লেখা 'ক্র‍্যাফটেড বাই আমরা' টেক্সট এবং এর স্পিকার গ্রিল। উই বি-২ স্মার্টফোনটিতে নন-রিমোভ্যাল ব্যাটারি থাকলেও এর ব্যাক পার্টটি রিমোভাল, শুধুমাত্র সিম এবং মাইক্রো এসডি কার্ড স্লট ব্যবহার করার জন্যেই এই সুবিধা দেয়া হয়েছে। 
ডিসপ্লে
                                  

স্মার্টফোনটিতে আছে এইচডি রেজ্যুলেশন ও ২৯৪ পিপিআই সমৃদ্ধ একটি ৫ ইঞ্চি আকারের একটি আইপিএস  ডিসপ্লে প্যানেল। ডিভাইসটির ডিসপ্লে প্যানেলটির কালার রিপ্রোডাকশন আমাদের কাছে বেশ ভালোই মনে হয়েছে।এছাড়াও কালার টুইক করার জন্য স্মার্টফোনটিতে আছে মিরা ভিশন প্রযুক্তি। সূর্যের আলোর নিচেও মোটামুটি ব্রাইট আউটপুট পাওয়া গিয়েছে ডিভাইসটির ডিসপ্লে প্যানেল থেকে। পাশাপাশি ডিভাইসটির ভিউয়িং অ্যাংগেলও মোটামুটি ভালো বলা চলে।
                                    
৫ আঙ্গুল মাল্টি টাচ সাপোর্টেড এই ডিভাইসটির ডিসপ্লে প্যানেলের একমাত্র সীমাবদ্ধতা হিসেবে যে দিকটি মনে হয়েছে তা হচ্ছে এর পিক্সলেটেড স্ক্রিন। ৫ ইঞ্চি আকারের একটি ডিসপ্লে প্যানেল থেকে যতটা ক্রিস্প আউটপুট আশা করা যায় ঠিক ততটা আমি এই ডিভাইসটিতে পাইনি, কিছুটা পিক্সেলেটেড মনে হয়েছে আমার কাছে।

তবে ডিসপ্লেটিকে রক্ষা করতে এতে পান্ডা কিং গ্লাস প্রযুক্তিটির ব্যবহার করা হয়েছে। 
ক্যামেরা 
স্মার্টফোনটিতে আছে অটো-ফোকাস সমৃদ্ধ ৮ মেগাপিক্সেলের একটি রিয়ার ক্যামেরা ইউনিট এবং ফিক্সড ফোকাস ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং শুটার। দুটি ইউনিটই মোটামুটি ছবির আউটপুট দেয়। তবে সমমূল্যের বেশ কিছু স্মার্টফোনের ৮ মেগাপিক্সেল ইউনিটগুলো তুলনামূলকভাবে এই ডিভাইসটি থেকে এগিয়ে থাকবে বলেই আমার ধারণা।স্মার্টফোনটির ক্যামেরা ইন্টারফেসও বেশ সাধারণ। ফোনটি দিয়ে ৩০ এফপিএস মুডে ভিডিও করা যাবে, mov, 3gp, mp4 সমর্থন করে।
সফটওয়্যার
১৬৭ গ্রামের উই বি২ স্মার্টফোনটিতে অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো ব্যবহার করা হয়েছে এবং প্রতিষ্ঠানটি অ্যান্ড্রয়েডের উপরের লেয়ারে কোনো বাড়তি লেয়ার অর্থাৎ ইউজার ইন্টারফেস বা কাস্টম স্কিন ব্যবহার করেনি।
                                                   


আপনারা স্টক অ্যান্ড্রয়েডের স্বাদই পাবেন হ্যান্ডসেটটি ব্যবহার করার সময়। স্মার্টফোনটিতে উই এর নিজস্ব কিছু অ্যাপলিকেশন ছাড়া বাড়তি কোনো ব্লটওয়্যার খুঁজে পাইনি।
                                         



তবে এতে ফেসবুক, ভাইবার, ইমো ইত্যাদি অ্যাপ্লিকেশনগুলো প্রি-ইন্সটলড অবস্থায় পাওয়া যাবে। 
হার্ডওয়্যার ও পারফরমেন্স
ডুয়েল সিম সাপোর্টেড স্মার্টফোনটিতে থাকছে ১ গিগাহার্জ গতির একটি কোয়াড কোর এআরএম কর্টেক্স এ৫৩ ৬৪বিট প্রসেসর ও মিডিয়াটেক ৬৭৩৫ চিপসেট। ডিভাইসটিতে গ্রাফিক্সের জন্য আছে মালি টি৭২০ জিপিইউ।                              
                                       

আরো আছে ৩ গিগাবাইট র‍্যাম এবং ১৬ গিগাবাইট স্টোরেজ ক্যাপাসিটি যার মধ্যে প্রায় ২৯৩৩ মেগাবাইট র‍্যাম ও ১০.৬৮ গিগাবাইট পর্যন্ত ইউজার অ্যাভেইল্যাবল রম স্পেস। সাথে মেমোরি কার্ড ব্যবহারের সুবিধা তো থাকছেই। 

গেমিং পারফরমেন্স
স্মার্টফোনটির হার্ডওয়্যার কম্বিনেশন কিছুটা অদ্ভুত! ১ গিগাহার্জ গতির কোয়াড কোর প্রসেসরের সাথে ৩ গিগাবাইট র‍্যাম এবং টি৭২০ জিপিইউ এর সেট আপ দেখে তেমনটাই মনে হয়েছে।যাই হোক, স্মার্টফোনটিতে ছোট কিছু এইচডি গেমের পাশাপাশি মিডিয়াম আকারের গেমগুলোও খেলে দেখা হয়েছে।
ড্রিম লিগ সকার টাইপের গেমগুলো পর্যন্ত কোনো ল্যাগ অনুভব করিনি। আপনি যদি অ্যাসফল্ট এক্সট্রিম পর্যায়ের গেমগুলো খেলতে চান তবে স্বাভাবিকভাবেই হালকা ল্যাগের সম্মুখীন হতে হবে আপনাকে। 
সেন্সর ও ফিচার
উই বি২ স্মার্টফোনটিতে আছে একসেলারোমিটার, প্রক্সিমিটার ও লাইট সেন্সর। এছাড়াও ডিভাইসটিতে থাকছে স্মার্ট জেসচার ফিচার।
ব্যাটারি লাইফ
স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে চার হাজার মিলিঅ্যাম্পিয়ার ক্ষমতার একটি লিথিয়াম পলিমার ব্যাটারি ইউনিট যা সাধারণ ব্যবহারে অনায়াসেই আপনাকে দু দিনেরও বেশি সময় ধরে ব্যাকআপ দিতে সক্ষম। ফোনটি একবার ফুল চার্জ দিলে ২০০ ঘন্টা স্ট্যান্ডবাই থাকবে (ব্যবহার ও নেটওয়ার্কের উপর ভিত্তি করে) এবং একটানা ১৫ ঘন্টা কথা বলা যাবে।
                                              
গোল্ডেন এবং সিলভার কালারের এই ডিভাইসটি বর্তমান বাজারে পাওয়া যাচ্ছে মাত্র ৯ হাজার ৭৯০ টাকায়। সমমূল্যের স্মার্টফোনগুলো থেকে এটি শক্তিশালী প্রসেসর, চমৎকার স্ক্রিনের দিক থেকে পিছিয়ে থাকলেও আপনি যদি কোনো প্রকার ল্যাগ ছাড়াই এক চার্জে সোশ্যাল মিডিয়াতে সংযুক্ত থাকতে চান তবে উই ডিভাইসটি হতে পারে আপনার জন্য একটি আদর্শ স্মার্টফোন। 












No comments:

Post a Comment