এবারের অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে গণমাধ্যমকর্মী মাইদুর রহমান রুবেলের ভৌতিক গ্রন্থ ‘ভূতের রাজ্য’। বইটি প্রকাশ করেছে ইতি প্রকাশন।
ভূতের রাজ্যে মোট নয়টি গল্প রয়েছে। এগুলো হলো- ভূত সঙ্গী, ভূতের রাজ্য, ভূতের আইসক্রিম, হোম টিউটর, মিষ্টি ভূত, দুর্দান্ত ৬ পেত্নী, পিচ্চি ভূতের কাণ্ড, ৬৯ ভূতের গলি, ভূতের মেজো পুত।
লেখক মাইদুর রহমান রুবেল বলেন, ভূতের অস্তিত্ব অাদৌ আছে কি নাই তা নিয়ে রয়েছে অনেক বিতর্ক। আধুনিক বিজ্ঞানে ভূত-প্রেত কিংবা অশরীরির অস্তিত্ব সমর্থন না করলেও এ নিয়ে মানুষের আগ্রহের কমতি নেই। কারও কারও মতে মানুষের অতৃপ্ত আত্মারাই ভূত হয়ে পৃথিবীতে ফিরে আসে। খারাপ আত্মার উপস্থিতি যতটা পরিলক্ষিত হয় ভালো আত্মার সেরকম খোঁজ পাওয়া যায় না। ভূতের রাজ্যের এই বইতে তেমনি ৯টি গল্প রয়েছে। ভালো ভূত, মন্দ ভূত কিংবা অদ্ভুত সব ভূতেদের নিয়ে রয়েছে গল্প। রূপকথা কিংবা ভূতেদের বিষয় সবচে বেশি পুলকিত করে শিশুদের। তাই শিশুদের কথা মাথায় রেখেই লেখা হয়েছে এই বইয়ের গল্পগুলো। গল্পগুলোতে বিনোদনের পাশাপাশি রয়েছে শিক্ষামূলক তথ্য । আশাকরি প্রতিটি গল্পই রোমাঞ্চিত করবে কোমলমতি শিশুদের।
লেখক জানিয়েছেন, প্রতিটি গল্পে রয়েছে শিক্ষামূলক বিশেষ বার্তা। গল্প পড়ে রোমাঞ্চিত হওয়ার পাশাপাশি কিছু শিখতে পারবে শিশুরা।
বইটি মেলায় পাঠকের কাছে সমাদৃত হবে বলে আশা প্রকাশ করেছেন প্রকাশক ইতি প্রকাশের কর্নধার জহির দিপ্তী।
মেলার ৪৭১-৪৭২ নম্বর স্টলে বইটি পাওয়া যাবে। বইটির প্রচ্ছদ একেছেন শিল্পী অরূপ মান্দী।
এর আগে ২০১১ সালে মাইদুর রহমান রুবেলের প্রথম ছোটগল্পের বই ‘ফ্রেন্ড রিকোয়েস্ট’, ২০১৬ সালে ‘টেলিভিশন সংবাদ ও সাংবাদিকতা’ এবং ‘হন্টেড এক্সক্লুসিভ’ প্রকাশিত হয়। এ ছাড়া সৃজনশীল সাহিত্যের কাগজ ‘কালস্রোত’ এবং সম্পূর্ণ ভূত বিষয়ক পত্রিকা ‘ভূত ডট কম’-এর সম্পাদনা করছেন তিনি। মাইদুর রহমান রুবেল বর্তমানে বেসরকারি টেলিভিশন আরটিভিতে কর্মরত আছেন।

No comments:
Post a Comment